ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: `আইনশৃঙ্খলা রক্ষায় এক নতুন পথে যাত্রা শুরু করবে জেলা পুলিশ। চুয়াডাঙ্গায় আর মাদকের হাট বসবে না`। চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন তাঁর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওসি’দের উদ্দ্যেশ্যে তিনি বলেন, সকলের দ্বায়-দায়িত্ব কাঁধে নেওয়ার যোগ্যতা আমার আছে। আপনি একটা ভুল করেছেন, আর আমি সে দ্বায় নেবো না তা হয় না। আপনাকে সেফ করার জন্য পুরোপুরি দ্বায় আমি নেবো, কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজটি করেন। তিনি ওসিদের সতর্ক করে বলেন, আজ থেকে যেন আর না শুনি জিডি করতে কোন টাকা নেওয়া হয়েছে। আপনারা এ বিষয়টি পর্যবেক্ষন করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মাদক ও জুয়া বন্ধে পুলিশ প্রশাসন কাজ করে। মাদক ও জুয়া থেকে পুলিশসহ আরো কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আছে। পুলিশের ভাবমূর্তি রক্ষার্থে এমন অভিযোগ থেকে বেরিয়ে আসতে হবে। এ ছাড়াও এ সমস্ত অবৈধ ও অনৈতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশকে ধ্বংস করার জন্য দেশী-বিদেশী চক্র আছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নকে থামিয়ে দিতে, দেশকে নিচের দিকে টেনে নামিয়ে আনতে নানা চক্রান্ত চালাচ্ছে তারা। তিনি এসব চক্রান্ত প্রতিহত করতে এবং জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দীন, দৈনিক মাথাভাঙ্গা’র বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচি, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি এড. মানিক আকবর, জিটিভি প্রতিনিধি রিফাত রহমান, প্রতিদিনের নতুন খবর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দৈনিক আকাশ খবর ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহম্মেদ রনি, আমাদের সময় প্রতিনিধি নাসির উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জামান আখতার, একুশে টিভি প্রতিনিধি আতিয়ার রহমান, বিটিভি’র জেলা প্রতিনিধি রাজন রাশেদ, চ্যানেল২৪ প্রতিনিধি রেজাউল করিম লিটন, দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
