১৫ পদে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2020-11-18 ইং
১৫ পদে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির-২০২১ সালের বার্ষিক নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে সম্বিলিত আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণ প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতৃত্বাধীন সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণ প্যানেলে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। নির্দলীয় প্রার্থী মানি খন্দকার সাধারণ সম্পাদক পদে এককভাবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. এম এম মনোয়ার হোসেন। আগামী ২৭ নভেম্বর শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্যানেলে ১৫টি পদে সভাপতি পদে আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন, সহসভাপতি পদে মামুন আক্তার ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, যুগ্ম-সম্পাদক পদে আসলাম উদ্দীন (২) ও তছলিম উদ্দীন ফিরোজ প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী ৯টি সদস্য পদে আমজাদ হোসেন, মালিক আমানুর রহমান বিপুল, সামসুল আরেফিন ভুট্টো, আবু তালেব, নাসিম উদ্দীন, সাজ্জাদ হোসেন রকি, তুহিন আহমেদ, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় বারের সভাপতি মোল্লা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আবুল বাশার, সেলিম উদ্দিন খান, নুরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) বেলাল হোসেন, জিপি খন্দকার নাসির উদ্দিন, মহ. শামসুজ্জোহা, রফিকুল আলম রাণ্টু, আফতাব উদ্দিন, শফিকুল ইসলাম শফি, তানিয়া লাঞ্চ এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন। ``নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে সভাপতি পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাধারণ সম্পাদক মইনুদ্দীন মইনুল, সহসভাপতি পদে আব্দুল খালেক ও এখলাছুর রহমান কাজল, যুগ্ম-সম্পাদক পদে এস এম হুমায়ুন কবির ও মাসুদ পারভেজ রাসেল প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী ৯টি সদস্য পদে মাসুদুর রহমান, হারুন-অর-রশিদ বাবলু, হুমায়ুন কবীর মামুন, রুবিনা পারভীন রুমা, আসাদুজ্জামান মিল্টন, শাহিন আকতার, মেহেদী হাসান নয়ন, জহুরুল ইসলাম ও হাসিবুল ইসলাম ইব্রাহিম প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ সময় সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দীন, শাহাজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, আলী হোসেন, সিরাজুল ইসলাম (১), শামিম রেজা ডালিম, আসম আব্দুর রউফ, আকরাম হোসেন, আনছার আলী, রফিকুল ইসলাম (১), মঞ্জুর হোসেন, হানিফ উদ্দিন, এসএনএ হাশেমী , মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, বদিউজ্জামান, মোশাররফ হোসেন, আব্দুল্লাহ আলম মামুন এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন। `` অপর দিকে, নির্দলীয় প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) এককভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় সিনিয়র আইনজীবী আব্দুল গফুর, এস এম আসাদুজ্জামন গণি সালাম, মমতাজ বেগম, মসলেম উদ্দিন (২) ও জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। নির্বাচনে পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে আব্দুর রশীদ চৌধুরী এবং সদস্য হিসেবে আলহাজ্ব শহিদুল হক দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। আজ বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ১৭৫ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)