ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তৃতীয় দিনেরমত এইচএসসি ও সমমানের ইংরেজী ১ম পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বেড়েছে অনুপস্থিতির হার ও বহিস্কার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুর` হয়ে শেষ হয় দুপুর ১টায়। এইচএসসি (সাধারণ), ভোকেশনাল, বিএম ও আলিম পরীক্ষায় ইংরেজী ১ম পত্রে নিয়মিত ও অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৯৫জন। উপস্থিত ছিল ৬হাজার ৯৮৪ জন। অনুপস্থিত ১১১ জন শিক্ষার্থী। এদিকে নিয়মশৃঙ্খলা ভঙ্গের দাঁয়ে দু’জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে জানা যায়, ইংরেজী ১ম পত্র বিষয়ের পরীক্ষায় গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ৪৫৫ জন পরীক্ষার্থী-অনুপস্থিত ৮জন, দর্শনা সরকারি কলেজে কেন্দ্রে পরীক্ষার্থী ৬৯৯ অনুপস্থিত ১০জন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪৪১ অনুপস্থিত ৭ জন, জীবননগর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪১১ অনুপস্থিত ৯জন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৯০৯ অনুপস্থিত ১৬জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৫৫ অনুপস্থিত ১৪, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৭৩৫ অনুপস্থিত ১৩জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ২৭১ অনুপস্থিত ৩জন, জীবননগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪০১ অনুপস্থিত ৩জন, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৯১ অনুপস্থিত ৯জন ও বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫১৬ অনুপস্থিত ২জন। এদিকে, এইচএসসি ভোকেশনাল শাখার পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৯৮ অনুপস্থিত ১জন, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮৬ অনুপস্থিত ১জন, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১০২ অনুপস্থিত ৫জন, জীবননগর আদর্শ মহিলা কলেজ পরীক্ষার্থী ৯২ অনুপস্থিত ১জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে কোনো অনুপস্থিতি নেই। অন্যদিকে, আলিম পরীক্ষায় চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ১৬৯ অনুপস্থিত ২জন, জীবননগর উপজেলা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৯৮ অনুপস্থিত ২জন ও আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৭৬ অনুপস্থিত ৫ জন।
আমাদের জীবননগর অফিস জানিয়েছেন, জীবননগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে নকল বহন ও অনুসরণ করার দাঁয়ে (রোল: ৬৫৯৪৮৯ ও ৬৫৯৫২৫) দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
