শিশু-কিশোর মেলায়ও রমরমা জুয়ার আসর : বিপথগামী জীবননগরের যুবকেরা : জুয়া বন্ধের দাবি এলাকাবাসীর

আপলোড তারিখঃ 2017-04-05 ইং
শিশু-কিশোর মেলায়ও রমরমা জুয়ার আসর : বিপথগামী জীবননগরের যুবকেরা : জুয়া বন্ধের দাবি এলাকাবাসীর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরের রায়পুর বাজারে মেলার নামে প্রতিনিয়ত চলছে জুয়ার আসর। এই বাজারে শিশু কিশোরদের বিনোদনের জন্য এবং গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রত্যেক বছর এলাকার গন্যমান্য ব্যক্তিরা এই মেলার আয়োজন করে থাকেন। মেলা দেখতে ও উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের দর্শনার্থীরা আসেন এখানে। কিন্তু সেই মেলায় যদি শিশুরা বিভিন্ন প্রকার জুয়া খেলা দেখে তাহলে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হবে? এ প্রশ্ন এখন এলাকার সচেতন মহলের। মেলায় আগত দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, এখানে মেলার নামে জুয়ার আসর চলছে, তাও আবার মেলাটি পরিচালনা করছেন স্থানীয় ক্ষমতাসীন দলের চেয়ারম্যান ও নেতা কর্মীরা। উক্ত মেলা সম্পর্কে মেলা পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি অসৌজন্যমূলক আচরন করেন এবং দেখে নেয়ার হুমকিও দেন। এ বিষয়ে রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জুত হোসেন মির্জা বলেন, এখানে কোন প্রকার অবৈধ খেলা হচ্ছেনা আর কোন দিন হবেও না। এদিকে, এলাকাবাসীর অভিযোগ এখানে জুয়া খেলা চলছে। এভাবে চলতে থাকলে এলাকার সব খেটে খাওয়া মানুষ ও উঠতি বয়সের যুবকেরা ধ্বংসের দিকে চলে যাবে। তাই এলাকার সর্বসাধারণ মেলার নামে জুয়ার আসর বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)