ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: দামুড়হুদার প্রতাপপুর থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ ইয়াকুব আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে গ্রামের একটি পানবরজ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াকুব উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জি.এম এমদাদ, এএসআই ফিরোজ, এএসআই সাজেদুল সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী প্রতাপপুর সড়কের মাঝামাঝি স্থানে একটি পান বরজের ভিতরে অভিযান চালিয়ে ইয়াকুব আলিকে (৩০) আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পান বরজের পাশের একটি গতের ভিতরে লতাপাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তিনি আরও জানান, আটককৃত ইয়াকুবের (৩০) বিরুদ্ধে মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
