ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে নির্বাচনী আলোচনাসভায় পৌর মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওর্য়াডের হাটকালুগঞ্জে নির্বাচনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হাটকালুগঞ্জ বট তলার মোড়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফেরদৌস মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের দেওয়া সাহসেই গত নির্বাচন করেছিলাম। আপনারা আমার অনুপ্রেরণা। আপনারাই আমাকে শক্তি-সাহস যুগিয়েছেন। আমি মেয়র হওয়ার পর যতটা সম্ভব আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। এই এলাকার উন্নয়নে কাজ করেছি। এখন আবার নির্বাচনের সময় হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে আমার পরিষদের মাধ্যমে যত টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে, আর কোনো পরিষদের মাধ্যমে এতো কাজ হয়নি।
এসময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু তাঁর পাশে থাকার আহ্বান জানালে উপস্থিত নেতাকর্মীরা একবাক্যে সমর্থন প্রদান করেন। নেতাকর্মীদের সমর্থনের সূত্র ধরে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমি আপনাদের সহযোগীতা চাই। আপনারা পাশে থাকলে আমি সাহস পাবো।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন,স্থানীয় আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, মঈনুল, ১নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি নজু শেখ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, কৃষকলীগ নেতা নূর ইসলাম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ নেতা সাহেব হোসেন, সাব্বির, মালেক, রাজন, খায়রুল, বাচ্চু, নাঈমসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
