ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোহাম্মদ ইউসুফের দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পূর্বপাশে পারিবারিক কবরস্থান জান্নাতুল বাকী কবরস্থানে তার নামাজে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন হয়। এরআগে বুধবার সকালে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় ছাত্রদল নেতা খ.ম ইউসুফের পৈতৃক বাসভবনে তার মরদেহ এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীরা তাঁকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন তার বাসভবনে। শেষ বিদায় জানাতে আসে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রদল নেতা খন্দকার মোহাম্মদ ইউসুফের নামাজে জানাযায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, অন্যতম সদস্য সরদার আলী হোসেন, যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু, দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বুলেট, বিএনপি নেতা মুন্সী আলাউদ্দিন, মনিরুজ্জামান লিপ্টন, যুবদল নেতা হাবিবুর রহমান সাদিদ, হাজী খন্দকার শওকত আলী, সহিদুল ইসলাম, মীর ইসমাইল, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, নাহারুল ইসলাম, ময়েন উদ্দিন ময়েন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, রাশেদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, যুগ্ম আহ্বায়ক জাহেদ মোহাম্মদ রাজিব খান, শাহজাহান খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
