বিএনপি-জামাতের সকল চক্রান্ত নস্যাৎ করবে যুবলীগ -নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
বিএনপি-জামাতের সকল চক্রান্ত নস্যাৎ করবে যুবলীগ -নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও কেক কাটা ইত্যাদি। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার এবং দলীয় পাতাকা উত্তোলন করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রথিতযশা সাংবাদিক শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, শরীফ হোসেন দুদু, আজাদুল ইসলাম আজাদ, আবুবক্কর সিদ্দিক আরিফ, সাজেদুল ইসলাম লাভলু, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, দরুদ হোসেন, শেখ শাহী, পলেন, রামীম হাসান সৈকত, রাসেল, বিপ্লব হোসেন, সামিউল শেখ সুইট। এসময় চুয়াডাঙ্গা যুবলীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বেলা ১১টায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় তিনি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং পথচারিদের মধ্যে গাছের চারা ও মাস্ক বিতরণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুবলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জাফরপুর স্টেডিয়াম জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক। এরপর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাফরপুর স্টেডিয়াম জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাঙালিদের দাবায়ে রাখতে পারবা না। সেদিনকার সেই ভাষণ শুনে বাংলাদেশের দামাল যুবকরা পাকিস্থানীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলো। শেখ মনির নেতৃত্বে যুবলীগ সঠিকভাবে এগিয়ে যাচ্ছিলো। একশ্রেণির কুচক্রি মহল সেদিন বুঝতে পেরেছিলো যুবলীগের নেতৃত্বে বাংলাদেশ এক সময় ঠিকই এগিয়ে যাবে। আর সে কারণেই সেদিন শেখ মনিকে হত্যা করা হয়েছিলো। কিন্তু যুবলীগের নেতৃত্বকে থামিয়ে রাখা সম্ভব হয়নি। টেকসই উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে হলে ত্যাগী নেতৃত্ব তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল বাঁধা পেরিয়ে আগামীতে এগিয়ে যাব, ইনশা-আল্লাহ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘যারা প্রকৃতভাবে যুবলীগ করেন, তারা কখনো পিছ-পা হয় না। যুবলীগ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে ভবিষ্যতেও করবে। বিএনপি-জামায়াতের লোকজন চক্রান্ত করে শান্ত এ দেশকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের উন্নয়নের ধারাকে থমকে দিতে গভীর চক্রান্ত করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামাতের সকল চক্রান্ত নস্যাৎ করবে যুবলীগ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, শরিফ হোসেন দুদু, হাফিজুর রহমান হাপু, আজাদুল ইসলাম আজাদ, আলমগীর আজম খোকা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আবুবক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, দরুদ হোসেন, শেখ সাহি, পলেন, রামিম হাসান সৈকত, রাসেল, বিপ্লব হোসেন, সামিউল শেখ সুইটসহ যুবলীগের অন্যান্য নেতা-কর্মীরা। আলোচনা সভাসহ দিনব্যাপী যুবলীগের বিভিন্ন কার্যক্রমের সার্বিক পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। হিজলগাড়ী: ``নবগঠিত নেহালপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ডা. রহিদুল ইসলামের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, যুবলীগ নেতা শামীম হোসেন মিজি, নেহালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বয়ক হাবিবুর রহমান, যুবলীগ নেতা জুয়েল রানা, ইসমাইল, শরিফুল ইসলাম। এছাড়াও যুবলীগ নেতা সামসুল হক, সোহেল রানা, মহিরুদ্দিন, আজাদ, আজমির, সাইদুর প্রধান, আলমসহ নেহালপুর ইউনিয়ন যুবলীগের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিকেলে শহরের প্রধান সড়কে র‌্যালি বের করা হয়। সন্ধ্যায় দলীয় অফিসে আলোচনা ও কেক কেটে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার। বিশেষ অতিথি ছিলেন, নেসার আহম্মেদ প্রিন্স, এসকে মনিরুল ইসলাম, মনির উজ্জামান হিটু, সাইফুল ইসলাম, সনি, চন্দন ও জাহাঙ্গীর। আব্দুল্লাহ আল রনির উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবাহক মামুন-অর রশিদ হাসান, সদস্য সুমন প্রমুখ। অন্যদিকে, আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কুমারী বাজারে প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান শেষে, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বার আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন, আবুল হাসেম মেম্বার, নজরুল মেম্বার, সমাজসেবক লালন মন্ডল। ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এমদাদুল হকের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুবলীগ নেতা রিন্টু, আবুল কালাম, নাজমুল হক, রঞ্জু মেহেদী, মোজাম্মেল, হাসিবুল হক, তোতা মিয়া, মাহবুল হক, শাহিন মিয়া, নিদাজ্জেল হক, সাইফুল ইসলাম প্রমুখ। আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়ায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্সিকী উদ্যাপিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে কেক কেটে এবং বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইউনিয়ন যুবলীগ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে অবস্থিত মেসার্স জেআর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জামিরুল খানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লালের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল খালেক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মঈনুল ইসলাম লুলু মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিরুল খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, শেখ ফিরাতুল ইসলাম, যুবলীগ নেতা শেখ কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী। উথলী: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগের সংগঠনটি। সেই থেকে প্রতিবছর ১১ই নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি। এ উপলক্ষে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের উথলী বাজারে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যার পরে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। জীবননগর উপজেলা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে এবং অফিসের সামনে এক আনন্দ মিছিল করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, থ্রী-স্টার সমবায় সমিতির পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সম্পাদক ও প্রকাশক এমএআর নয়ন, জীবননগর উপজেলা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সহসভাপতি সম্রাট হোসেন, যুবলীগ কর্মী মাহফুজ্জামান খোকা, ছরোয়ার হোসেন, পলাশ, শহিদুল, নাজমুল, লিটন, হুমায়ন, ছাত্রলীগ কর্মী হাকিম, মেহেদী, ইয়ামিন, ওহিদুল, হৃদয়, রাজু প্রমুখ। হাসাদাহ: জীবননগর উপজেলা হাসাদাহে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাসাদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি জুম্মাত আলী মন্ডলের আয়োজনে কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর মণ্ডল, যুবলীগের সহসভাপতি মিন্টু আলী, লালন মন্ডল, আরিফ হোসেন, ইউনুচ মন্ডল, রহিম রহমান, টুটুল রহমান প্রমুখ। মেহেরপুর: মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়েজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর জেলা যুবলীগের সদস্য সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইয়ানুচ আলী, মাহাবুব হাসান ডালিম, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মন্টু, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল মল্লিক, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মংলা, আমদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শান্তি রাজ, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মিঠু, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক রুমেল মোল্লা প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয়। এসময় জেলা, উপজেলাসহ মেহেরপুরের বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে মফিজুর রহমান মুক্ত মঞ্চের সামনে জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে দিনটির সূচনা করেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী, সাইদুর রহমান উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান অপু, যুবলীগ নেতা আফজাল হোসেন লিখন, কাজল শেখ, সাজাহান সহ জেলা যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উত্তর নারায়নপুর ত্রিমহনীতে বঙ্গবন্ধু ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে এক মিনিট নিরবতা পালনসহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাগান্না ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী ইনু ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, আবুল কালাম, সাধারণ সম্পাদক নোয়াব আলী মেম্বার। আরও উপস্থিত ছিলেন, উত্তর নারায়নপুর ত্রিমহনী চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারি, সাগান্না ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ওয়ার্ড মেম্বার আব্দুল ওহাব, রাজু, আমিনুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল, যুবলীগ নেতা, মনিরুল, নজরুল, ফারুক, আমজাদ সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক সরকার। কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জের আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের পর সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুল সংলগ্ন দলীয় কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে সন্ধ্যায় কেক কাটা হয়। পরে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ সেন্টু, কবির হোসেন, ইজ্জত আলী, আওয়ামী লীগ নেতা আবু তাহের, ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)