চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির অভিযানে:সাজা প্রাপ্ত আসামী আমিরুল গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-04-05 ইং
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির অভিযানে:সাজা প্রাপ্ত আসামী আমিরুল গ্রেফতার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৫ হাজার জরিমানা ও ১ বছরের সাজা প্রাপ্ত আসামী চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলার খোদা বক্সের ছেলে আমিরুলকে গ্রেফতার করে। রাতেই তাকে সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল থেকে ৭দিন ব্যাপী নতুন ডিআইজি দিদার আহম্মদের ঘোষিত বিশেষ অভিযান াব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে পুলিশ জেলা সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে বলে এসআই ওহিদ জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)