দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-11-11 ইং
দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
নতুন করে চুয়াডাঙ্গায় তিন ও মেহেরপুরে একজন আক্রান্ত সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ১ হাজার ৬৯৯ জন। এসময় মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ১০৮ জনের। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুরুষ ও একজন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৫৩৩ জনে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তদের ৩ জনই সদর উপজেলার বাসিন্দা। গতকাল জেলা নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্যবিভাগ করা আক্রান্ত সন্দেহে ২৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। গত সোমবার এর মধ্যে ৫ টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। গতকাল বাকী ২১টি নমুনা ও গত সোমবারের প্রেরিত ১৬ টি নমুনাসহ মোট ৩৭ টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌছায়। এর মধ্যে ৩ টি নমুনার ফলাফল পজেটিভ ও বাকী ৩৪ নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২২টি ও দামুড়হুদা থেকে ৩ টি নমুনাসহ সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৬ হাজার ৪৭৫টি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৪৭৫টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ২৪৩টি, পজিটিভ ১ হাজার ৫৩৩টি, নেগেটিভ ৪ হাজার ৭৪৫টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৪৪জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৪জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুর নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি মেহেরেপুর সদরের বড় বাজার এলকার বাসিন্দা। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করা হয।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)