দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৫, আক্রান্ত ১৬৮৩

আপলোড তারিখঃ 2020-11-10 ইং
দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৫, আক্রান্ত ১৬৮৩ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের হয়েছে। এনিয়ে দেশে ৪ লাখ ২১ হাজার ৯২১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)