দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ প-:কনের মা ও নানাকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2017-04-05 ইং
দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ প-:কনের মা ও নানাকে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: দামুড়হুদায় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের মা ও নানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ রায় দেন আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান।  জানা যায়, গতকাল বুধবার দামুড়হুদা সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের এনামুল হকের মেয়ে মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তামান্নার সাথে কুষ্টিয়া জেলার জনৈক এক কাঠমিস্ত্রির বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি মুক্তি নারী ও শিশু উন্নয়ন সং¯’ার এক কর্মির মাধ্যমে জানতে পেরে ইউএনও রফিকুল হাসান দ্রুত ছুটে যান ওই বিয়ে বাড়িতে। সে সময় ও বরযাত্রী এসে পৌছাতে পারেনি কনের বাড়িতে। ইউএনওর উপ¯ি’তি টের পেয়ে মেয়ের পিতা এনামুল পালিয়ে যায়। আটক করা হয় মেয়ের মা শাহানাজ বেগম (৩২) ও ঘটক নানা ছানোয়ার হোসেনকে (৫৮)। ওই দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় উভয়কেই ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম করাদ-ের আদেশ দেয়া হয়। জরিমানার টাকা নগদে পরিশোধ করা হলে বাল্যবিয়ে দিবে না মর্মে ৩শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামায় স্বাক্ষর নিয়ে তাদেরকে মুক্তি দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের নাজির হামিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)