ছবির ক্যাপশন:
মুন্সীগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ীর পাইকপাড়া গ্রামের সাপে কামড়ানো রোগিকে ঝাড়ফুঁক আর কাটাছেড়ায় রোগির মৃত্যু হয়েছে। চিকিৎসার নামে রোগিকে নিয়ে ৩ ঘন্টা ধরে কাটাছেড়া করায় তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। বিকাল সাড়ে ৫টার দিকে গৃবধূকে সাপে কামড় দিলে তাকে নেয়া হয় শিশিরমাঠ নামক গ্রামের কয়েকজন কবিরাজের কাছে। রোগিকে হাসপাতালে নিতে চাইলে কবিরাজ সিন্ডিকেট বাধাঁ প্রদান করতে থাকে। তারা চিকিৎসার নামে করতে থাকে ঝাড়ফুক। রাত ৮ টার দিকে গৃহবধূ মৃত্যু বরণ করে। রোগির মৃত্যুর পর কবিরাজেরা দ্রুত সটকে পড়ে। জানা গেছে, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের কৃষক লাল্টুর স্ত্রী জাফরানকে (৪০) নিজ বাড়িতে বিষধর সাপে কামড়ে দেয়। পরিবারের লোকজন তাকে নিয়ে যায় শিশিরমাঠ গ্রামের ভন্ড কবিরাজ আমির মন্ডল, শফি উদ্দিন, ছাকত আলী, সাহাজান আলী, মজিবার রহমান ও আমির মল্লিকের কাছে। কবিরাজ শুরু করে ঝাড়ফুক আর কাটা ছেড়া। ৩ ঘন্টা ধরে চলতে থাকে কবিরাজের ঝাড়ফুকের নাটক। রাত ৮ টার দিকে জাফরানের মৃত্যু হয়। রোগির মৃত্যু নিশ্চিত জেনেও প্রায় আধা ঘন্টা ধরে চালাতে থাকে ঝাড়ফুক। গ্রামবাসী হাসপাতালে নেয়ার চেষ্টা করলে কবিরাজেরা বিভিন্ন টালবাহানা শুরু করে। রাত ৯ টার দিকে গ্রামের পল্লি চিকিৎসক রোগির মৃত্যু ঘোষণা করলে কবিরাজ দল কৌশলে পালিয়ে যায়। গ্রামবাসী জানায়, গত ১০ মাস আগে একইভাবে জাফরানের ছেলে জাকিরকে সাপে কামড় দেয়। তাকেও নেওয়া হয় ওই কবিরাজের কাছে। ঝাড়ফুকের একপর্যায়ে তাকেও মৃত্যুর কোলে ঠেলে দেয় ওই কবিরাজ সিন্ডিকেট।
