যোগ্য নেত্রীই দেশকে পরিচালনা করছেন

আপলোড তারিখঃ 2020-11-05 ইং
যোগ্য নেত্রীই দেশকে পরিচালনা করছেন ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া আওয়ামীলীগের পরিচিতি সভায় এমপি আলী আজগর টগর প্রদিবেদক, আন্দুলবাড়ীয়: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর এমপি বলেছেন, দেশে করোনাকালীন সময়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা ভাইরাসকে এখনো পর্যন্ত অনেক ভালোভাবে মোকাবেলা করতে পেরেছি। প্রথমে শোনা যাচ্ছিল, মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু একজনও না খেয়ে মারা যায়নি। কারণ, যোগ্য নেত্রীই দেশকে পরিচালনা করছেন। গতকাল বুধবার বিকেল ৪টায় আন্দুলবাড়ীয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের বকুলতলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এসময় ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটিসহ বিভিন্ন কমিটির দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য এমপি হাজী আলী আজগার টগর আরও বলেন, অনেকে মনে করেন যে, এই ওয়ার্ড আমার, ইউনিয়ন আমার, ভাই আমার, এমপি আমার। আমি বার বার বলবো-এটি কিন্তু আমার বাপের দল নয়। এটি জাতির জনক বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ধর্মনিরপেক্ষ একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু একাত্তরের পরাজিত শত্রুরা, বিএনপি-জামায়াতের দোসররা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল। কেউ ভাবতে পারেনি জেল খানাতেও মানুষ হত্যা করা যায়। জেল খানাতে জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল ঐ ঠান্ডা মাথার খুনীরা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক মুন্সী নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছির উদ্দীন খান। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এসময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরুদ্দিন, রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা, উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর সরকার, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, বেগমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ আহাম্মেদ তাজ, বাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাখাওয়াত হোসেন ফরজ, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক আহমেদ সোহেল প্রদীপ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মকলেচুর রহমান টজো, শেখ মইদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক শেখ রেজাউল হক রেজা, কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, আইন বিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজের আলী, হাজী গোলাপ, আনার ফকির প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান। পরে, বিকেল ৩টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এক সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)