বড়বলদিয়া গ্রামের নিহত ও আহত দিনমুজুর ২২টি পরিবারের মধ্যে:নির্মান শ্রমিক সংগঠনের সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2017-04-04 ইং
বড়বলদিয়া গ্রামের নিহত ও আহত দিনমুজুর ২২টি পরিবারের মধ্যে:নির্মান শ্রমিক সংগঠনের সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের নিহত ও আহত দিন মুজুর ২২টি পরিবারকে উপজেলা নির্মান শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অনুদান প্রদান করেছে। যাদের শ্রমে আর ঘামে গড়ে উঠে বড় বড় ইমারত আর হাজার হাজার মানুষের চলাচলের জন্য পাকা সড়ক পথ নির্মান করে। আর সেই শ্রমিকদের মধ্যে ২৫টি হতভাগ্য পরিবারকে অপর এক শ্রমিক সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। উপজেলা নির্মান শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ২২টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে গতকাল মঙ্গলবার বিকালে ১হাজার ৬শত টাকা করে সহযোগিতা করলেন। এ সহযোতিা করার সময় নির্মান শ্রমিক ইউনিয়নের পক্ষে ছিলেন সংগঠনের সভাপতি আনারুল ইসলাম, সহ-সভাপতি ইসরাফির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-সাধারণ সম্পাদক সবেবরাত, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক ইমন আলী, সদস্য সাজ্জাদ হোসেন, বাদল, আব্দুল হাকিম, বাবু ও হাসান। এছাড়া বড়বলদিয়া গ্রামের প্রতিনিধিত্বশীল ব্যাক্তিবর্গ তাদের সাথে থেকে প্রতিটি বাড়ি বাড়ি এসব অনুদান পৌঁছে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)