চুয়াডাঙ্গায় আঞ্চলিক পরিবহণ ও সড়ক নিরাপত্তা কমিটির সভা : অনুমোদনহীন কোন যান সড়কে চলবে না

আপলোড তারিখঃ 2017-04-04 ইং
চুয়াডাঙ্গায় আঞ্চলিক পরিবহণ ও সড়ক নিরাপত্তা কমিটির সভা : অনুমোদনহীন কোন যান সড়কে চলবে না ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক পরিবহণ মালিক শ্রমিক ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত কমিটি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিআরটিএ’র উপ-পরিচালক শেখ আশরাকুর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা,  সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী আবু বক্কর, প্রফেসর এসএম ই¯্রাফিল, প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম, জেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মোল্লা, জেলা শিল্প ও বণিক সমিতির নাসির জোয়ার্দ্দার, পৌর কাউন্সিলর একরামুল হক মুক্তা প্রমূখ। আয়োজিত আলোচনা সভায়, যানবাহন চলাচলে নিরাপদ সড়ক নিশ্চিতকরনে বক্তব্য উপস্থাপন করা হয়। সাথে সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পরিকল্পিতভাবে মহাসড়কগুলি সংরক্ষণের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। থ্রি হুইলার ও অবৈধ নছিমন, করিমন, আলমসাধু মহাসড়ক থেকে উচ্ছেদে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব দেন পরিবহণ মালিক শ্রমিক নেতৃবৃন্দ। অনুমোদনহীন কোন যান সড়কে চলবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)