এই সময়ে নারীর ক্ষমতায়ন অনেকটায় এগিয়ে গেছে

আপলোড তারিখঃ 2020-10-29 ইং
এই সময়ে নারীর ক্ষমতায়ন অনেকটায় এগিয়ে গেছে ছবির ক্যাপশন:
মেহেরপুরে ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় জুম অ্যাপে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মেহেরপুর অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড .মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধানে নারীর ক্ষমতায়নের ভিত রচিত করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই সংবিধানের ওপর ভিত্তি করেই নারীর ক্ষমতায়নের নানা ক্ষেত্র তৈরি হয়। এই সময়ে নারীর ক্ষমতায়ন অনেকটায় এগিয়ে গেছে। তিনি আরও বলেন, নির্যাতিত, ক্ষতিগ্রস্থ নারীদের পুর্নবাসন কাজ বঙ্গবন্ধু বাস্তবায়ন করে গেছেন। আলোচনা সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচির মুখ্য উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। তিনি বলেন, আমাদের স্বাধীনতার আগে আমরা লাঞ্ছিত, অপমানিত ও নির্যাতিত ছিলাম। আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সে আদর্শেই জননেত্রী শেখ হসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। জুম অ্যাপের মাধ্যমে আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক এম.এ.খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)