চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আসামী রানার স্বীকারোক্তি: বিশেষ কৌশলে মাটির নিচে পুতে রাখা টাকা উদ্ধার

আপলোড তারিখঃ 2017-04-03 ইং
চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আসামী রানার স্বীকারোক্তি: বিশেষ কৌশলে মাটির নিচে পুতে রাখা টাকা উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের অদূরে সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী রানা জোয়ার্দ্দার। তার জবানবন্দি মোতাবেক ডাকাতি করে নেয়া নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাজরাহাটি গ্রামের একটি মেহগনিবাগান থেকে নগদ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত ১৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রীজের অদূরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসসহ বেশকয়েকটি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ মার্চ রাতে সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাস আটককৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক। রিমান্ডের আসামী হাজরাহাটি এলাকার রানা জোয়ার্দ্দারের স্বীকারোক্তিকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জনৈক লিটনের মেহগনি বাগানে ডিপটিউবওয়েলের লাইজারের পূর্বদিকের একটি গাছের নিচে বিশেষ কৌশলে রাখা নগদ ১১ হাজার টাকা উদ্ধার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আমির আব্বাস। উদ্ধার অভিযান পরিচালনায় সাহায্য করেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীন ও এসআই ইবনে খালিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)