প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-20 ইং
প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনার ফুলবাড়ী সীমন্তে বিজিবির অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বারের দাম এক কোটি ৫২ লাখ দুই হাজার ৩৭৫ টাকা বলে জানায় বিজিবি। গতকাল সোমবার সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে ফুলবাড়ী সীমান্তে অভিযান চালানো হয়। এসময় সীমান্তের ৮৬নং মেইন পিলার হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলের মধ্যে প্লাস্টিকের বস্তা হাতে এক ব্যক্তিকে দেখতে পায় বিজিবির টহলদল। অজ্ঞাত ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে সাথে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করলে তার মধ্যে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ৮টি সোনার বার পাওয়া যায়।’ বিজিবি পরিচালক আরও জানান, ‘আটক করা সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)