দেশে আরও ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ১২০৯

আপলোড তারিখঃ 2020-10-18 ইং
দেশে আরও ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ১২০৯ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের নতুন ফলাফল, তবে সুস্থ ১০ সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ১ হাজার ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৭৩টি। এনিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ৫১ হাজার ৭০২টি। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৬০ জন। এনিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ২৯৮ জনে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের নতুন কোনো ফলাফল নেই। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪৭৪ জন। গতকাল শনিবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন ১০ জন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৭১ জন। নতুন সুস্থ ১০ জনই উপজেলর বাসিন্দা। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২১টি নমুনা সংগ্রহ করেছে। জানা যায়, গত শুক্রবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ কোনো নমুনা প্রেরণ না করায়, গতকাল চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের ফলাফল ছিল না। তবে গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ সদর উপজেলা থেকে ১২টি, জীবননগর উপজেলা থেকে ৬টি ও দামুড়হুদা থেকে ৩টি নমুনাসহ মোট ২১টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৩২টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৮৮৪টি, পজিটিভ ১ হাজার ৪৭৬টি, নেগেটিভ ৪ হাজার ৪১০টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ৮ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)