ঝিনাইদহে জামায়াত কর্মীসহ ৬৬ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-03-31 ইং
ঝিনাইদহে জামায়াত কর্মীসহ ৬৬ জন গ্রেফতার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ১২ নেতাকর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে জেলার ছয় উপজেলায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলা থেকে দুই জামায়াত কর্মীসহ ২০ জন, শৈলকুপায় আট, হরিণাকুন্ডু থেকে পাঁচ, কালীগঞ্জ ১৫, কোটচাঁদপুর তিন জামায়াতসহ সাত ও মহেশপুর থেকে সাত জামায়াতসহ ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)