নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত : দ-িত আসামি এএসআই হাবিব গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-03-31 ইং
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত : দ-িত আসামি এএসআই হাবিব গ্রেফতার ছবির ক্যাপশন:

সমীকরণ ডেস্ক: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী এএসআই হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা থানার অফিসার ইন চার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান। তিনি জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টায় দ-িত হাবিবুর রহমানকে নিয়ে হিজলা থেকে নরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে সেখানকার পুলিশ। হাবিবুব রহমান বর্তমানে হিজলা নৌ পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন। আ জা মো. মাসুদুজ্জামান আরো জানিয়েছেন, হাবিবুর রহমান নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় ৭ খুনের ঘটনাকালে অভিযুক্ত র‌্যাবের কমান্ডিং অফিসার এমএ রানার দেহরক্ষী ছিলেন। ওই ঘটনায় ফতুল্লা থানায় ২০১৪ সালের ২৮ এপ্রিল একটি মামলা হয়, যার নং-৭৪। অপর মামলাটি দায়ের হয় ২০১৪ সালে ৭ মে, মামলা নং-১১। দুটি মামলায় হাবিবুর রহমানের বিরুদ্ধে ১৭ বছর ও ১০ বছর মিলিয়ে ২৭ বছরের করাদ-ের রায় প্রদান করেন আদালত। তবে হাবিবুর রহমান ওই ঘটনার পর পদোন্নতি নিয়ে হিজলা থানার নৌ পুলিশ ফাঁড়িতে এএসআইয়ের দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকালে নরিয়া থানার একটি টিম আদালতের সমন নিয়ে হিজলা থানায় আসেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় এনে বিষয়টি নিশ্চিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)