বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর

আপলোড তারিখঃ 2020-10-09 ইং
বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর ছবির ক্যাপশন:
দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক দর্শনা অফিস: দর্শনা মাথাভাঙ্গা নদীর স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধ ওয়াজেদ আলীর লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ। দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ওয়াজেদ আলী (৬৫)। সে বাড়ির অদূরে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। তারপর থেকে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পাওয়ায় তাদের ধারণা হয়, গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে ওয়াজেদ আলীর মৃত্যু হয়েছে এবং তার লাশ নদীর স্রোতে ভেসে ভারতের অভ্যান্তরে চলে গেছে। সে নিখোঁজের ৭দিন পর গত ২৮শে সেপ্টেম্বর সোমবার ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার বিজয়পুর গোবিন্দপুর ব্রিজের নিকট মাথাভাঙ্গা নদীর শাখায় জেলেদের মাছ ধরার জালে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ভাসমান লাশটি উদ্ধার করে ভারতীয় পুলিশ। ওই লাশের ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতে থাকা ওয়াজেদের আত্মীয়-স্বজনদের নজরে আসে। পরে মোবাইল ফোনে ওয়াজেদ আলীর পরিবারকে জানাই এবং লাশের ছবি পাঠায়। সে লাশ দেখে পরিবারের সদস্যরা তাকে চিনতে পারে। তারপর থেকে লাশ ফেরত পেতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করে। তাদের অক্লান্ত প্রচেষ্টার পর দর্শনা জয়নগর সীমান্তে ওয়াজেদ আলীর লাশ ফেরত পায় পরিবার। ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার এসআই রাজেন্দ্র কুমার মল্লিক লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম লাশ গ্রহণ করেন। এসময় ভারতের বিএসএফ গেদে ক্যাম্পের কমান্ডার এসি নগেন্দ্র নাথ, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বারেক মোল্লা, দর্শনা চেকপোস্ট কমান্ডার হাবিলদার মিজানুর রহমানসহ দর্শনা থানা-পুলিশ উপস্থিত ছিলেন। মৃত ওয়াজেদ আলীর ছেলে মাওলানা রুহুল আমীন জানান, গত ২১ সেপ্টেম্বর দুপুরে তার বাবা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যান। এরপর নদীর স্রোতে লাশ ভেসে ভারতের অভ্যন্তরে চলে যায়। ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে কৃষ্ণনগর হাসপাতাল মর্গে পাঠায়। পরে বিজিবির মাধ্যমে আবেদন করে ১৮ দিন পর লাশ ফেরত আনা সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)