চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামের দরজা না খোলায় পার্শ্ববর্তী দোকানি ও তার ছেলেকে পিটিয়ে জখম : থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2017-03-30 ইং
চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামের দরজা না খোলায় পার্শ্ববর্তী দোকানি ও তার ছেলেকে পিটিয়ে জখম : থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

`DSC01222`চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামের দরজা না খোলায় পার্শ্ববর্তী দোকানি ও তার ছেলেকে পিটিয়ে জখম : থানায় অভিযোগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার দোকানি ইছাহককে পিটিয়ে জখম করেছে স্থানীয় যুবক চয়ন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরাতন স্টেডিয়াম সংলগ্ন দোকানে তাকে মারপিট করা হয়। স্টেডিয়ামের গেট বন্ধ রাখার জেরে তাকে মারপিট করা হয়েছে বলে জানিয়েছেন জখম ইছাহক। এ বিষয়ে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত নিয়ামত আলীর ছেলে ইছাহক আলী (৬৫) দীর্ঘদিন ধরে পুরাতন স্টেডিয়ামের গ্যালারীর নিচে চা-পানসহ মুদিব্যবসা করে আসছেন। তার দোকানের জন্য প্রয়োজনীয় খাবার পানি স্টেডিয়ামের মধ্য থেকেই সংগ্রহ করতেন। সম্প্রতি স্টেডিয়ামের গেট খোলা থাকার কারণে মাদক ও বিক্রি শুরু হয়। এ কারণে স্টেডিয়ামের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে দরজা বন্ধ থাকায় দোকানে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে অসুবিধা হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নিকট একটি চাবি নিয়ে রাখেন। এছাড়া ইছাহকের ছেলে টিপু জেলা ক্রীড়া সংস্থায় কর্মরত। ১০/১২ দিন আগে পানি নিয়ে বের হওয়ার সময় রেলপাড়ার নজরুল ইসলাম নজুর ছেলে চয়ন স্টেডিয়ামের দরজা খোলা রাখার বলে। এতে ইছাহক রাজী না হলে তাকে গালাগালি করে চয়ন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারীকে এসে তালা লাগানোর জন্য বলে চয়ন। এরই সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইছাহকের ছোট ছেলে মামুনকে পার্শ্ববর্তি বিএডিসি ফার্মের মধ্যে মারপিট করে চয়ন। পরে ইছাহকের দোকানে গিয়ে তাকেও পিটিয়ে জখম করে দোকানে ভাঙচুর চালায়। পরে জখম ইছাহককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইছাহককে দেখতে আসেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, যুবলীগ নেতা ফটিক, যুবলীগ নেতা তৌহিদ হোসেন তোতা। তিনি বলেন পুরাতন স্টেডিয়ামের মধ্যে নেশাখোরদের আড্ডা এবং মাদকব্যবসা শুরু হওয়ার খবরে দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে, ইছাহকের ছেলে টিপু দীর্ঘদিন ধরে ক্রীড়া সংস্থার অফিসে কর্মরত। স্টেডিয়াম দেখাশোনাও করে আসছে সে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)