দুজনের যাবজ্জীবন: পিয়া বেকসুর খালাস!

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
দুজনের যাবজ্জীবন: পিয়া বেকসুর খালাস! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর কলেজছাত্র জুবাইর হত্যা মামলার রায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর কলেজছাত্র জুবাইর মাহমুদ চৌধুরী হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর চার আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরের পর চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহা. বজলুর রহমান আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে মুন্তাজ আলী ও পিতম্বরপুর গ্রামের গোলাম নবী শেখের ছেলে হাসান। তবে নিহত কলেজছাত্র জুবাইরের প্রেমিকা আলোচিত পিয়া বেকসুর খালাস পেয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ এপ্রিল সাভার বিপিএটিসি কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র জুবাইর মাহমুদ চুয়াডাঙ্গার স্কুলছাত্রী প্রিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের টানে জুবাইর চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া গ্রামে এলে তাকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরে জুবাইরকে হত্যা করে লাশ গুম করা হয়। এ ঘটনায় জুবাইর মাহমুদের পিতা নুরুল হক চৌধুরী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সদর থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী তদন্ত শেষে ৮ জন আসামীর নামে চার্জশিট দাখিল করেন। এ মামলা চলাকালে নজির আহমদ ও হারুন অর রশিদ পলাশ নামে দুই আসামী মারা যান। বাকী ছয় আসামীর মধ্যে মুন্তাজ আলী ও হাসানের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকী চার আসামী আমীর হোসেন, ইমান আলী, নুসরাত জাহান পিয়া ও কবির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ মামলায় ১৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তা পরীক্ষা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)