সব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
সব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন ছবির ক্যাপশন:
গড়াইটুপিসহ আলমডাঙ্গার ডাউকি ও খাদিমপুর ইউপিতে নির্বাচন সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী এবং ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল রোববার সকাল ১০টায় সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা. কামরুল হাসান তাঁর কার্যালয়ে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন। এদিকে, আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস ও স্টেনো রুহুল আমীন প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন। রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শফিকুর রহমান রাজু (নৌকা), বিএনপি মনোনীত আকতার হোসেন (ধানের শীষ), রেজাউল করিম-স্বতন্ত্র (মোটরসাইকেল), আব্দুল মতিন-স্বতন্ত্র (আনারস)। সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে উম্মে হাসিনা (বক), রওশন আরা বেগম (হেলিকপ্টার) ও নাসিমা খাতুন (মাইক), ২নং ওয়ার্ডে তাসলিমা খাতুন (মাইক) ও মৌসুমী বেগম (বক) এবং ৩নং ওয়ার্ডে শাহিনুর বেগম (বক) তাছলিমা খাতুন (মাইক) প্রতীক পান। এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে পিন্টু মিয়া (মোরগ), মোক্তার হোসেন (তালা), সাঈদ খোকন (ফুটবল), স্বপন আলী (টিউবওয়েল) ও আসাদুল হক (বৈদ্যুতিক পাখা)। ২নং ওয়ার্ডে রবিউল ইসলাম (ফুটবল), আব্দুল হক (টিউবওয়েল) ও ইছানুল হক (মোরগ)। ৩নং ওয়ার্ডে হাফিজুর রহমান (মোরগ), ছানোয়ার হোসেন (ফুটবল) ও মোমিন (টিউবওয়েল)। ৪নং ওয়ার্ডে আক্কাচ আলী (মোরগ), শাহাজুল হক (ফুটবল), আব্দুস সাত্তার শেখ (ভ্যানগাড়ি) ও নিতাই চন্দ্র পাল (টিউবওয়েল। ৫নং ওয়ার্ডে মহিদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), জহিরুল ইসলাম (টিউবওয়েল), আসাদুল হক (মোরগ), ফারুক হোসেন চান (তালা) ও মোফাজ্জেল হোসেন (ফুটবল)। ৬নং ওয়ার্ডে আব্দুল হালিম (মোরগ), নজরুল ইসলাম (তালা), আসাদুল হক (টিওবওয়েল), জিল্লুর রহমান (ফুটবল)। ৭নং ওয়ার্ডে মতিয়ার রহমান (ফুটবল), আলমগীর হোসেন (মোরগ), হাসেম আলী (মোরগ), আলামিন হোসেন (তালা), মহিউদ্দীন (টিওবওয়েল)। ৮নং ওয়ার্ডে মো. ইসরাফিল (ভ্যান-গাড়ী), রাশিদুল ইসলাম (মোরগ), আব্দুল করিম (ফুটবল), মোক্তার হোসেন (তালা), মো. আসাদুল্লাহ (বৈদ্যুতিক পাখা), জাকির হোসেন (টিওবওয়েল)। ৯নং ওয়ার্ডে ফারুক মিয়া (টিওবওয়েল), আব্দুল কাদের ওরফে আলী কদর (ফুটবল) ও শাহ আলম (মোরগ) প্রতীক বরাদ্দ পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা বলেন, ‘রোববার গড়াইটুপি ইউপি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। প্রার্থীরা ১৩দিন প্রচারের সুযোগ পাচ্ছেন। নির্বাচনের ৪৮ঘন্টা আগে সকল ধরণের প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে।’ আচরণ বিধিমালা মেনে প্রচার চালাতে ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া আচরণ বিধিমালা প্রতিপালন দেখভালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন বলে জানান তিনি। এদিকে আলমাডাঙ্গা অফিস জানিয়েছে, খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী মিরাজুল হককে তালা, শহিদুল ইসলামকে ফুটবল ও শিমুল ইসলামকে মোরগ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আব্দুল আওয়াল জোয়ার্দ্দার তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ডাউকি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তরিকুল ইসলামকে (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী ইউসুপ আলীকে (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইনকে (আনারস), স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদেরকে (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দীনকে (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)