নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে চাই : দুদু

আপলোড তারিখঃ 2017-03-29 ইং
নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে চাই : দুদু ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে চাই। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা-হামলা-নির্যাতন হোক না কেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের বিকল্প নেই। ২৯ মার্চ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আনোয়ারুজ্জামান আনোয়ার মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। আনোয়ার মুক্তি সংগ্রাম পরিষদের সমন্বয়কারী হাফিজুর রহমানের সভাপতিত্বে ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুস সালাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ। বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে কারারুদ্ধ ও নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য সরকার প্রহসনমূলক বিচারের আয়োজন করছে। এ ছাড়া মির্জা ফখরুলসহ শতাধিক নেতাকর্মীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার লক্ষ্যে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকারকে হুশিয়ারি দিয়ে দুদু বলেন, পাকিস্তান আমলে মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতার প্রহসনমূলক বিচার হয়েছিল। কিন্তু তখনও ইয়াহিয়া ও পাকিস্তান রক্ষা পায়নি। বাংলাদেশ প্রতিষ্ঠার পরও যদি সরকারের কাঁধ থেকে পাকিস্তানের ভূত না নামে তাহলে দেশের ভবিষ্যত্ খুব ভালো বলা যায় না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)