সারা দেশকে সবুজে ভরে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
সারা দেশকে সবুজে ভরে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন ছবির ক্যাপশন:
উথলীতে-বেগমপুর সড়কের দুই পাশে তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে এমপি টগর প্রতিবেদক, উথলী: জীবননগরের উথলী-বেগমপুর সড়কের দুই পাশে সহস্রাধিক তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উথলী রুপির চারা বটতলা প্রাঙ্গণ থেকে এই তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উথলী গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক আবজালুর রহমান ধীরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তালগাছ বজ্রপাতের সময় এই মাঠের কৃষকদের নিরাপত্তা প্রদান করবে। সারা দেশকে সবুজে ভরে দিতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমাদের সবার উচিত নানা জাতের বৃক্ষরোপণ করে সরকারকে এ কাজে সহযোগিতা করা।’ এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি কফিলউদ্দিন কফিল, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর প্রমুখ। আলোচনা সভা শেষে আবজালুর রহমান ধীরুর নিজ বাগানের মাল্টা, কমলা, পেয়ারা, ড্রাগন, শরিফা, শশাসহ বিভিন্নজাতের ফল দিয়ে অনুষ্ঠানে আগত সবাইকে আপ্যায়ন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)