জীবননগর শহরে অহরহ চুরির ঘটনা:সিসি ক্যামেরা থাকায় চোরেদের ভিন্ন কৌশল

আপলোড তারিখঃ 2017-03-29 ইং
জীবননগর শহরে অহরহ চুরির ঘটনা:সিসি ক্যামেরা থাকায় চোরেদের ভিন্ন কৌশল ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগরে দিন দিন চোরের উৎপাত বৃদ্ধি, শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা থাকায় চোরেরা সুকৌশলে বিভিন্ন স্থানে চুরি করছে বলে অনেকের অভিযোগ। জানা গেছে, গত কয়েক মাস আগে জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের উদ্যোগে জীবননগর শহরে চোর মুক্ত করনসহ বিভিন্ন ধরনের অপরাধীদের চিহ্নিত করনের জন্য জীবননগর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেন। সেই থেকে মাঝে বেশ কয়েক মাস জীবননগর শহরে চুরি বন্ধ হয়ে ছিল। কিন্তু গত মাসে মহানগর সিনেমা হলের পূর্ব পাশে একটি বাইসাইকেল চোরকে সিসি ক্যামেরার মাধ্যমে সনাক্ত করেন এবং সেই ঘর থেকে ৪টি চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করেন। সাথে সাথে চুরিকৃত সাইকেল দোকানদার লালন সাইকেল স্টোরের মালিক লালনকে আটক করে সাইকেলসহ তাকে পৌরসভায় নিয়ে  বিচার করেন। ইতোমধ্যই দিন যেতে না যেতেই চোরেরা তাদের সুকৌশলে সাইকেল চুরি করে সিসি ক্যামেরার আওতায় না এসে দিক পরিবর্তন করে বিভিন্ন স্থান থেকে বাই সাইকেল, মোটরসাইকেল চুরি করছে বলে অনেকে অভিযোগ করছেন। গতকাল বুধবার ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের মহানগর উত্তর পাড়ার শিক্ষক আ. সামাদের বাড়ির নিচে শিশু নিলয় ফাউন্ডেশনের কর্মকর্তাদের বাইসাইকেল, সাইকেল স্টান্ডে রাখলে দুপুর ৩টার দিকে সাইকলেটি চুরি হয়েছে বলে শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তিনি বলেন আমরা অফিসের কাজ শেষে সাইকেল নিয়ে ফিল্ডে যাওয়ার জন্য বাইসাইকেল নিতে গেলে এসে দেখে সেখানে বাইসাইকেলটি নেই, অনেক খোজাখুজি করে সাইকেলের কোন সন্ধান না পেয়ে, পৌরসভার সিসি ক্যামেরার কন্টলরুমে গেলে চোরের কোন সন্ধান পাওয়া যায়নি। একইভাবে গত মঙ্গলবার শহর থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এত ঘটনা ঘটলেও এখন কোন চোরের সন্ধান না পাওয়ায় এলাকাবাসী চরম আতঙ্কে। এদিকে এলাকাবাসীসহ সুশিল সমাজের সকলে জীবননগর শহরে চোরমুক্ত করনের জন্য গুরুত্বপূণর্ণ স্থানসহ জীবননগর পৌর শহরটি যাতে সিসি ক্যামেরায় আওতায় আনা যায় সে জন্য জীবননগর পৌরসভার মেয়রের  আশুহস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)