সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2017-03-28 ইং
সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:

`17619450_1292338850859503_2062187343_n`সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সিলেটে জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের চার দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মাফিজুর রহমান মাফি, দপ্তর সম্পাদক তাপু, কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জানিফ, প্রচার সম্পাদক জ্যাকি হুসাইন,সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান,ছাত্রলীগ নেতা সজল, মিলন, সিথন, আকিব, সবুজ, প্লাবন, সুমন, শাওন, খায়রুল, আফ্রিদি, কানন, সামাদ, ইমন, রবিন, রিয়াদ, শিখন, রাকিব, মারুফ, ইভন, হারুন, শানজিদ, রিমন, ইমরান, জনি, রাব্বি, তন্ময়, তৌফিক, ইমন, বাধন প্রমূখ। সমাবেশে বক্তরা বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ আমাদের দেশ ও সমাজের জন্য একটি ভয়ংকর বিষয়। এখন জঙ্গিরা বিভিন্ন পরিচয়ে বাসা-বাড়িতে উঠে পড়ছে। ভয়ংকর বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে তারা আমাদের জন্য মহাবিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ একে অপরের পরিপূরক। দেশ ও সমাজকে বাঁচাতে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সবসময় রাজপথে ছিলো এবং থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো যাতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সেজন্য এখন থেকে ছাত্রলীগের প্রতিটা নেতা কর্মীকে মাঠে কাজ করার নির্দেশ দেন। মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মেহেরপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন বলেন, একটি অসাধু চক্র দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে ও বিদেশের কাছে দেশের মান হেয় করছে। এই অপশক্তিকে এখনই রুখতে হবে। এই জন্য আমাদেরকে সর্বদা সর্তক থাকতে হবে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের জন্য বিভিষীকা। কোথাও জঙ্গিবাদে সম্পৃক্ত কোনও ব্যক্তি বা দলের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সহয়তা নিয়ে তাদেরকে গ্রেপ্তারে সাহায্য করতে হবে। সমাবেশে  আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, দুলাল মাহমুদ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন মালিথা, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খুদা রুবেল ও সাধারণ  সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম প্রমূখ। এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিক্কার, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ অভিক, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মুকাদ্দেস আলী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাউছুল জামান আবির, দপ্তর সম্পাদক সেতু, শহর শাখার সভাপতি আরিফ শেখ, ছাত্রলীগনেতা নাদিম, রকিব, হাবিব, শোভন, মিঠুনসহ জেলা, থানা ও পৌর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। ঝিনাইদহ অফিস জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। গতকাল  মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে গিয়ে শেষ হয়। পরে কেসি কলেজ শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ধর, স্বেচ্চাসেবক লীগের সভাপতি রবিউল ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। বক্তারা বলেন, যারা জঙ্গীদেরকে মদদ দিচ্ছে এবং লালন পালন করছে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। দেশের সর্বস্তরের মানুষকে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)