সন্ধান চাই

আপলোড তারিখঃ 2017-03-28 ইং
সন্ধান চাই ছবির ক্যাপশন:
`IMG_20170328_195414`সন্ধান চাই কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা মিনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুরজাহান গত ২৬ মার্চ ২০১৭ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে আর ফিরে আসেনি। নুরজাহান জগতি চিনিকল সংলগ্ন অফিসার্স কলোনীর কামরুজ্জামান কোয়েলের বাড়ীতে থাকতো। তার বাবার নাম নুর হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার নিধিকুন্ড গ্রামের বাসিন্দা। নুরজাহানের নিখোঁজের ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। জিডি নং ১২৮০, তাং-২৬/৩/২০১৭। জিডিতে কামরুজ্জামান কোয়েল উল্লেখ করেছেন, আমার দেড় বছরের শিশুকে সঙ্গ দেওয়ার জন্য নুরজাহান আমাদের বাড়ীতেই থাকতো। আমরা তাকে ঢাকা মিনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেই। সেখানে সে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করতো। গত ২৬ মার্চ ২০১৭ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি যদি নুরজাহানের কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এস এম জামাল, মোবা-০১৭১৯-৬৩৪৫৮৫।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)