চুয়াডাঙ্গায় সিরিজি বোমা হামলায় জেএমবি’র সদস্য শায়খুলের ৭ বছরের কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-03-28 ইং
চুয়াডাঙ্গায় সিরিজি বোমা হামলায় জেএমবি’র সদস্য শায়খুলের ৭ বছরের কারাদন্ড ছবির ক্যাপশন:

`Chuadangaনিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সিরিজি বোমা হামলা মামলার অন্যতম আসামী  জেএমবির সদস্য শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মোয়াযকে ৭ সশ্রম বছরের কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক ডক্টর এবিএম মাহমুদুল হক আসামীর উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৭ সালের ৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান দু’জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। আসামীরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে জেএমবির সদস্য শায়খূল ইসলাম ও জামালমপুর জেলার মেলাদহ থানার ফুলছেন্নেসা গ্রামের আব্দুস সোবহানের ছেলে রকিব হোসেন ওরফে হাফেজ মাহমুদ। এর মধ্যে হাফেজ মাহমুদ ক্রস ফায়ারে মারা যায়। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে ৩২৬/৩০৭ এর ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী শায়খূল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)