দুটি থানায় পিকআপ ভ্যান দিলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-09-20 ইং
দুটি থানায় পিকআপ ভ্যান দিলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা ও বেলা দেড়টায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সকল পর্যায়ের অফিসার-ফোর্সদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনাসহ গত মাসের কল্যাণ সভায় উপস্থাপিত সকল সমস্যা সমাধান ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বিশ্বব্যাপী মহামারী নোভেল 'করোনা ভাইরাস' প্রতিরোধ ও সচেতন হওয়ার জন্য উপস্থিত অফিসার-ফোর্সদের নানা দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি জেলার শ্রেষ্ঠ পারফরমেন্সকারীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন পর্যায়ের সকল অফিসারদের দৈনন্দিন কাজের নোট রাখার জন্য দৃষ্টিনন্দন ডায়েরিও উপহারও দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পরে যানবাহনের স্বল্পতার চাহিদার প্রেক্ষিতে জরুরি ডিউটি সেবা ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য চুয়াডাঙ্গা সদর থানায় একটি এবং আলমডাঙ্গা থানায় একটি পিকআপ ভ্যান প্রদান করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)