জীবননগরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ

আপলোড তারিখঃ 2017-03-28 ইং
জীবননগরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ ছবির ক্যাপশন:

`jibannagar

জীবননগর অফিস: জীবননগর মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করে। সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠকালে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি উম্বত আলী, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ ও জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। এছাড়াও এ দিন পৌর মিলনায়তনে জনপ্রতিনিধিদের নিয়ে দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এ ছাড়াও বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল কাশেম, আতিয়ার রহমান, আফতাব উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি ও পরীছন বেগম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)