চুয়াডাঙ্গায় কর্মসূচির উদ্বোধন করলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-09-16 ইং
চুয়াডাঙ্গায় কর্মসূচির উদ্বোধন করলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
টিফিনের টাকায় লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের ব্যতিক্রম উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের বাংলোতে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিফিনের টাকায় সারা দেশে এক লাখ চারা বিতরণের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। কর্মসূচির দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওয়ায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় গাছের চারা বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন মাইটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, দামুড়হুদা ফারিয়ার সভাপতি ও ভালোবাসার বন্ধনের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম পল্টু, ভালোবাসা বন্ধনের সদস্য নুরুনবী সুমন, লাল সবুজ উন্নয়ন সংঘের সাবেক খুলনা বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় সদস্য এস জামিল রুবেল, চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাদ, শিক্ষাবিষয়ক সম্পাদক সাকিব, সদর শাখার সভাপতি সানজিদ, সদস্য রাজু প্রমুখ। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা দেশব্যাপী গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় ৩১ জেলায় ৫৭ হাজার ৫ শ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে টিফিনের টাকায় লাল সবুজের সদস্যরা এই চারা উপহার দিচ্ছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)