ছবির ক্যাপশন:
বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালেব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যঃ শিক্ষা অফিসার আব্দুল মতিন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক, সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র/ছাত্রী ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে মহান স্বাধীনতার মার্চ মাসের গুরুত্বপূর্ন অধ্যায় আলোচনা তুলে ধরেন। এছাড়া বাল্য বিবাহ জঙ্গিবাদ, ইফটিজিংসহ নানা অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আলাউদ্দীন আহাম্মেদ, সহকারী প্রধান শিক্ষক জাকিরুল ইসলামসহ সকল শিক্ষক/শিক্ষিকা কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রহমত আলী ভুলটিয়া, মুক্তিযোদ্ধা মসলেম আলী মর্তুযাপুর ও মুক্তিযোদ্ধা চাঁদ আলী মোহাম্মদজুম্মা। ম্যানেজিং কমিটির সদস্য এএন আসিফ, আব্দুল মান্নান, ও হাতেম আলী। অবসরপ্রাপ্ত শিক্ষক হাসিম খান, আবু দাউদ হুসাইন, আজিবার খান, মঈন উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক সাইফুল ইসলাম স্বপন।
