চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে গরু চুরির অভিযোগে যুবককে আটক : মারপিট ও জরিমানা করলেন স্থানীয় আ.লীগ নেতা

আপলোড তারিখঃ 2017-03-27 ইং
চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে গরু চুরির অভিযোগে যুবককে আটক : মারপিট ও জরিমানা করলেন স্থানীয় আ.লীগ নেতা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় গরু চুরির অভিযোগে যুবককে ধরে মারপিট করা হয়েছে। মিমাংসার নামে তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে নগদ ৩০ হাজার টাকা। রোববার দিবাগত রাতে মাদরাসাপাড়ার নজরুল ওরফে নজুকে ধরে মারপিট করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। মিমাংসার নামে ওই রাতে নজুকে নিজ বাড়িতে নিয়ে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এরপর নজুকে অজ্ঞাত স্থানে পাঠিয়ে দেন বলে স্থানীদের মাধ্যমে জানা গেছে। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিজ বাড়িতে মীমাংসার ঘটনাতো ঘটেইনি, গরু চুরির ঘটনা ও ঘটেনি। সেখানে নারী ঘটিত একটি বিষয় নিয়ে গ-গোল হয়। অসুস্থতার কারণে ওই এলাকায় যেতেও পারেননি তিনি। এদিকে, খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গাড়াবাড়িয়া বাগানপাড়ায় গিয়ে নজরুল ওরফে নজুকে না পেলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ৩০ হাজার টাকায় মীমাংসায় করা হয়েছে। এ বিষয়ে মামলা বা অভিযোগ করার জন্যও বলা হয়েছে। জানা গেছে, রোববার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া বাগানপাড়ার টুকু ও ইয়াছদ্দির বাড়িতে ঢোকে একই গ্রামের মাদরাসাপাড়ার ফজলুর ছেলে নজরুল ওরফে নজু। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এসময় নজু পাশের ভূট্টাক্ষেতে গিয়ে লুকিয়ে থাকে। স্থানীয়রা তাকে খুজে বের করে মারপিট করে। পরে খবর পেয়ে ওই রাতেই উপস্থিত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। মীমাংসার কথা বলে নজুকে নিয়ে যান নিজ বাড়িতে। সেখানে তার পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে নজুকে অজ্ঞাত স্থানে পাঠিয়ে দেন আব্দুল কাদের। এ বিষয়ে আব্দুল কাদেরের নিকট মোবাইলফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়িতে মীমাংসার কোন ঘটনাই ঘটেনি, আর গরু চুরির কোন ঘটনাও ঘটেনি। আমি অসুস্থ্য থাকার কারণে ওই রাতে নিজ বাড়িতেই ছিলাম। বাগানপাড়ায় যায়নি। তবে শুনেছি, ওইটা গরু চুরির কোন ঘটনা নয়, নারী ঘটিত বিষয় নিয়ে গ-গোল হয়েছে। আমার বিরুদ্ধে যে ৩০ হাজার টাকা নিয়ে মীমাংসার অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। এদিকে, খবর পেয়ে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গাড়াবাড়িয়া গ্রামে যায়। সেখানে গিয়ে নজরুল ইসলাম ওরফে নজুকে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে ৩০ হাজার টাকায় রফা করে নজুকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)