দর্শনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপলোড তারিখঃ 2017-03-26 ইং
দর্শনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে দুধপাতিলা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আয়নাল মোল্লা (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের তাহের মোল্লার ছেলে। জানা গেছে, রবিবার দুপুর ১টার দিকে দুধপাতিলা রেল গেইট দিয়ে পর হচ্ছিল আয়নাল মোল্লা। এ সময় চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী লোকাল মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেসের নিচে পড়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)