ছবির ক্যাপশন:

দর্শনা অফিস: মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে গতকাল দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি দেশের বাইরে থাকায় কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সদস্য নুরুল আলম বাকু, কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাব্বির আলিম, রাজিব মল্লিক ও মনজুরুল ইসলাম। ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ঐক্যবদ্ধভাবে পালনে ঐক্যমত পোষন করে র্যালীতে অংশ গ্রহন, জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
