আলমডাঙ্গা গোবিন্দপুরে প্রতিপক্ষের হামলা টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-03-24 ইং
আলমডাঙ্গা গোবিন্দপুরে প্রতিপক্ষের হামলা টাকা ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়ীতে হামলা, ভাংচুরের ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের যুবকেরা মিঠুনকে ও রকিকে মারধর করে এবং মিঠুনের বাড়ীতে হামলা চালায়। এসময় মিঠুনের স্ত্রী খাদিজা ও তার ৬ বছরের শিশু সন্তানকে বেধড়ক মারপিট করে ঘরের জিনিসপত্র ভাংচুরসহ ঘরে থাকা ১৪হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। মিঠুনের স্ত্রী খাদিজার সাথে এই প্রতিবেদকের কথা হলে সে জানায় আমি বৃহস্পতিবার সকালে এসিসি সমিতি থেকে ১৪হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকা ঘরের বাক্সে ছিল, দূর্বৃত্ত্বরা ঘর ভাংচুরের সময় বাক্সে থাকা ১৪হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মিঠুন আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছে। বিষয়টি এলাকায় আতংকের সৃষ্টি করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)