দর্শনায় সড়ক দূর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু

আপলোড তারিখঃ 2017-03-23 ইং
দর্শনায় সড়ক দূর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু ছবির ক্যাপশন:

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় পাখিভ্যান ও ইজিবাইকের ধাক্কায় হাজেরা বেগম (৫৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজার-বাসস্ট্যান্ড সড়কের মিলগেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম দর্শনা পৌর এলাকার আজমপুরের কেরুর ড্রাইভার (অবঃ) শামসুল হক এর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূ হাজেরা বেগম শারীরিক অসুস্থতার জন্য কেরু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পায়ে হেঁটে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে কেরুজ মিলগেটের সামনে রাস্তা পার হওয়ার সময় রেলবাজারের দিক থেকে দ্রæতগতিতে আসা একটি পাখিভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং এর পরপরই একই দিক থেকে আসা অপর একটি যাত্রীবোঝাই ইজিবাইক তাকে চাপা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)