জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা ও বিজ্ঞানের প্রতি আরো বেশী মনোযোগী হওয়ার পরামর্শ দেন

আপলোড তারিখঃ 2017-03-22 ইং
জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা ও বিজ্ঞানের প্রতি আরো বেশী মনোযোগী হওয়ার পরামর্শ দেন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল দিনব্যাপী চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। বিকেলে বিদ্যালয় হলরুমে জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে ৪টি বিভাগে বিজয়ী ঘোষণা করে ১২ জনের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন চুয়াডাঙ্গার সুযোগ্য জেলা প্রশাসক সায়মা ইউনুস। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা ও বিজ্ঞানের প্রতি আরো বেশী মনোযোগী হওয়ার পরামর্শ দেন। জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, শিক্ষাবীদ ই¯্রাফিল হোসেন। এছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)