চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আন্ত:বিভাগ স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-03-22 ইং
চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আন্ত:বিভাগ স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আন্ত:বিভাগ স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৭’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৮টি টিম নিয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার  আ: মোত্তালিব, সহকারি রেজিষ্টার নাফিউল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মাহাবুব আলম, ইংরেজী বিভাগের প্রধান ইমরোজ মোহাম্মদ সোয়েব, কৃষি অনুষদের প্রধান ড. নাহিদ পারভেজসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে নকআউট পদ্ধতিতে ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ইংরেজি বিভাগ পেনাল্টিতে ১-০ গোলে কৃষি অনুষদকে পরাজিত করে। বিজয়ী দলের জয় সুচক গোলটি করেন সুমন। দ্বিতীয় খেলায় ট্রিপল-ই বিভাগ ১-০ গোলে আইন বিভাগকে পরাজিত করে। দলের পক্ষে গোল করেন নাজমুল হক। খেলা দুটি পরিচালনা করেন ইমরান, মৃনাল ও সাইফুল। আজ একই মাঠে বিকেল ৪ টায় বিবিএ ডিপার্টমেন্ট মুখোমুখী হবে সিএসসি ডির্পাটমেন্টের এবং প্রশাসনিক বিভাগ মুখোমুখি হবে সমাজ বিজ্ঞান বিভাগের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)