করোনা উপসর্গে আরও এক নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-21 ইং
করোনা উপসর্গে আরও এক নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনায় সুখবর, নতুন ১০ জনসহ এ যাবত সুস্থ ৫৯০ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার কোনো ফলাফল পায়নি জেলা সিভিল সার্জন অফিস। সুখবর হচ্ছে করোনা ফলাফল না আসলেও গতকাল আইসোলেশন থেকে আরও ১০ জন সুস্থ হয়েছেন। সুস্থ ১০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ৮ জন ও দামুড়হুদা উপজেলার হোম আইসোলেশন থেকে ২ জন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে। জেলায় সর্বশেষ গত বুধবার ১৭ জন করোনা আক্রান্তের ফলাফল আসে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে। এদিকে, গতকাল সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, হাসপাতালের ইয়োলো জোনে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত ঠাণ্ডা, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে জরুরি বিভাগে নেয়। তাঁর শরীরে করোনা উপসর্গ থাকায় ইয়োলো জেনে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং করোনা প্রটোকলে দাফনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৬৫২টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৪৩৬টি, পজিটিভ ১ হাজার ১০৮ জন ও নেগেটিভ ৩ হাজার ২৩৮ জন। ফলাফল পেতে বাকি আছে ২১৬টি নমুনার। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ৮ জন ও দামুড়হুদা উপজেলার হোম আইসোলেশন থেকে ২ জনসহ নতুন ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৫৯০ জন ও মৃত্যু ২৫ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪২৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৫৯ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)