গাংনীর চককল্যাণপুর কৃষক অপহরণ মামলায় : আটক জগতের আদালতে জবানবন্দী

আপলোড তারিখঃ 2017-03-21 ইং
গাংনীর চককল্যাণপুর কৃষক অপহরণ মামলায় : আটক জগতের আদালতে জবানবন্দী ছবির ক্যাপশন:

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের কৃষক মোশারফ হোসেন অপহরণ মামলার আসামি জগত আলীকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জগত। গ্রেফতার জগত আলী চককল্যাণপুর গ্রামের চাঁদ মহাম্মদের ছেলে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জগত আলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ১৬১ ধারায় অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। স্বীকারোক্তিতে অপহরণের সঙ্গে জড়িত কয়েকজনের নাম ও অপহরণের কারণ বর্ণনা করে জগত আলী। উল্লেখ্য, চককল্যাণপুর গ্রামের আজের উদ্দীনের ছেলে মোশারফ হোসেনকে গত ১৫ মার্চ রাতে গ্রামের মাঠে কাজ সময় অপহরণ করে দুর্বৃত্তরা। গত শুক্রবার চেংগাড়া গ্রামের মিন্টু মিয়ার বাড়ি থেকে অপহত মোশারফকে উদ্ধার ও অপহরক চক্রের দুজনকে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)