ছবির ক্যাপশন:
বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে, দেশব্যাপী করোনাভাইরাসে মৃত ব্যক্তি বিএনপির নেতা-কর্মী, অসুস্থ রোগীদের সুস্থতা কামনা, দেশে বন্যাকবলিত বানভাসি মানুষের কল্যাণ কামনায় চুয়াডাঙ্গায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, সাবেক সহসভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, জেলা বিএনপির নেতা ও বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোবারক হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের নেতা আরিফ হোসন, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক রিণ্টু মহলদার, হাফিজুর রহমান হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাবুদ সরকার, শামসুল হক ঝণ্টু, হাবিবুর রহমান রাজিব, সানোয়ার, তুহিন, পৌর যুবদলের সদস্য আব্দুল লতিফ ফতো, মহাসিন মেম্বার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতা সুমন, এস এম মোস্তফা, সোহেল সিদ্দিকী সোহেল, রাজা, ইকবাল, রাজা, ছোটন, সাইমুম মিশা, জিতু, কানন, আবিদ, রাসিব, সম্পদ, আরিফুল, আরাফাত প্রমুখ।
