চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আপলোড তারিখঃ 2017-03-20 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন:

`chuadanga

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরা। গতকাল সোমবার বাদ যোহর নির্বাচিত সদস্যদের নিয়ে পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন এই শ্রদ্ধাঞ্জলি দেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় সুরা ফাতেহা পাঠ ও দোয়া  করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মাওলানা নুরুল ইসলাম। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, মাহবুবুর রহমান মোল্লা, তপন কুমার বিশ্বাস, খলিলুর রহমান, আশাবুল হক, রকিবুল হাসান, সিরাজুল ইসলাম, শফিউল কবীর ইউসুফ, জাফর আলী, মোসাবুল ইসলাম লিটন, শফিকুল আলম, নুরুন্নাহার কাকলী, হাসিনা খাতুন, কাজল রেখা, তানিয়া বেগম ও মিতা খাতুন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহমেদ, এপিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, বড় গাংনী ইউপি চেয়ারম্যান  আবু তাহের, খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাফসীর আহমেদ লাল, গোকুলখালী ডা. আফসার উদ্দীন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুব ইসলাম  সেলিম, আমজাদ হোসেন সজীব ও শাহীন রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)