গাংনীতে করোনায় ভ্যানচালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
গাংনীতে করোনায় ভ্যানচালকের মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২১ জন আক্রান্ত মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে বর্তমানে ১০৯ জন। এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে সাদেক আলী (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়নের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় মোট করোনায় মৃতের সংখ্যা ৮ জন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম জানান, দুই সপ্তাহ আগে সাদেক আলীর সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট হওয়ার কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে পরের দিনই করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি তাঁর নিজ বাড়িতে থেকে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ বলেন, সরকারি নিয়মানুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে দুপুরের মধ্যেই তাঁর দাফন-কাফন সম্পন্ন করা হয়। এদিকে, গতকাল রোববার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১ জন, গাংনীতে ৯ জন ও মুজিবনগরে ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ জন। আর সুস্থ হয়েছেন ১৪১ জন। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ৪০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ২২টি পজিটিভ। এর মধ্যে নতুন ২১টি এবং পুরাতন ১টি ও বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভগুলো মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১টি, গাংনী উপজেলায় ৯ এবং মুজিবনগরে উপজেলার ১টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)