মেহেরপুরের গাংনীতে ট্রাক চাপায় দুজন নিহত

আপলোড তারিখঃ 2020-08-02 ইং
মেহেরপুরের গাংনীতে ট্রাক চাপায় দুজন নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীর বামন্দী পশুহাটের পাশে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুজন নিহত হয়েছে। এরা হচ্ছে- এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের সহকারী ব্যাবপস্থাপক গাংনীর ব্রজপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন(২৮) ও চরগোয়াল গ্রামের আব্দুল হক সর্দারের ছেলে আকতারুজ্জামান (২৫)। আজ রোব্বার সকাল ১০ টা ৫০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল ও আক্তারুজ্জামান একটি মোটর সাইকেল যোগে বামন্দী পশুহাট হয়ে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় আসার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মকবুল হোসেন ও আকতারুজ্জামান। গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, পুলিশের একটি টীম ঘটনাস্থলে রয়েছে এবং ট্রাকটি আটক করেছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)