বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় সেনাবাহিনী

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় সেনাবাহিনী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে এ চিকিৎসাসেবার আয়োজন করে যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মশিউর রহমানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে সাতজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এখানে রেড জোন ঘোষিত চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সদর উপজেলার দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রত্যেক রোগীকে ফ্রি ওষুধ দেওয়া হয়। রোগীদের জন্য মেডিকেল ক্যাম্পে ৬০ এর বেশি ধরনের ওষুধ ছিল। ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাজিব জাহানের তত্ত্বাবধায়নে মেডিকেল ক্যাম্পে মেজর সাবের, মেজর মুনতাহন, ক্যাপ্টেন মহিউদ্দিন, ক্যাপ্টেন নওরিন, ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আব্দুল মুকিত নাফিজ, ক্যাপ্টেন ইমরানুল হুদা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউসুফ ও ফরিদ উপস্থিত ছিলেন। এছাড়াও যশোর মেডিকেল কলেজের চিকিৎসক ডা. খাইরুল্লাহ ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. সোহানা আহমেদ মেডিকেল ক্যাম্পে অংশ নেন। এ সময় ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ইমরানুল হুদা জানান, সেনাবাহিনী করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এর আগে দামুড়হুদা উপজেলায় ওদুদ শাহ ডিগ্রি কলেজে গর্ভবতী মায়েদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)